বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য লন্ডন সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজিবের সহযোগিতায় সিলেট নগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দিনব্যাপি নগরীর আশ্রয়কেন্দ্রে এসব খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সদস্য সোহেল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেলিম খান মাসুদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা শিপলু আহমদ, ১১ নং ছাত্রদলের সদস্য সচিব সঞ্জয় দাস, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য আবু তাহের আকাশ, ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা রুকন মিয়া, আব্দুল হাদি, শাহাদাত হোসেন রাকিব, ১১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলেক আহমদ, সাব্বির আহমদ সাদ্দাম, কাসেম আহমদ, আফসার মোল্লা, সুমন আহমদ, হাফিজ উদ্দিন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণমানুষের দল। মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি নেতাকর্মীরা শুরু থেকে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগ মূহুর্তে বিএনপি মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বন্যার্ত মানুষের দুর্দশা লাগবে মানবতার সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




