মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরীকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
উপসচিবকে এম আল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, মো. জিল্লুর রহমান চৌধুরী সিলেটের জৈন্তাপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ছিলেন।তিনি বৃহত্তর সিলেটের কৃতি সন্তান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ




