সিলেটের জৈন্তাপুরে স্টুডেন্ট সেচ্ছাসেবকদের কাছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্থান্তর করা হয়েছে।

 


বুধবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে জৈন্তাপুর উপজেলা স্টুডেন্ট সেচ্ছাসেবকদের নিকট পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।

ট্যাবলেট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেল।

 

জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেল বলেন, চলমান দূর্যোগ মুহুত্বে বন্যা দূর্গত এলাকার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। পানি বন্ধি মানুষের মধ্যে নিরাপদ ও বিশুদ্ধ পানির নিশ্চয়তা তৈরী জন্য জৈন্তাপুর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট উপজেলার বন্যা কবলিত এলাকার বাসিন্ধাদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের স্টুডেন্ট সেচ্ছাসেতৃকদের মাধ্যমে বন্যার্ত এলাকায় টিম গঠন করেন। উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে আমরা স্টুডেন্ট সেচ্ছাসেবকদের নিকট পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট হস্তান্তর করছি। স্টুডেন্ট সেচ্ছাসেবক ব্যবহারের মাধ্যমে আমরা দ্রুত সময়ে উপজেলার বন্যা কবলিত গ্রামের বন্যার্তদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে পারব বলে আশা ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-০২