আওয়ামী লীগ দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গনে উপজেলা আ.লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়া ও যুবলীগ নেতা শাহজালাল এর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন- দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, আ.লীগ নেতা বরুণ চন্দ্র দাস, মানিক মিয়া, মিজানুর রহমান মেম্বার, সিরাজ মিয়া, আব্দুল জলিল, মুনসুর আহমেদ, তপন সরকার, আলী আকবর, আলাউদ্দীন, ছাত্রলীগ নেতা শেখ সুমন প্রমূখ।
সভা শেষে আ.লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে দোয়ারাবাজার সরকারি মডেল হাইস্কুল, মুক্তিযোদ্ধা ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, ফায়ার সার্ভিস ভবন, দোয়ারা-বাংলাবাজার সড়কের) দোয়ারা-টেবলাই অংশে আশ্রয় নেওয়া বানভাসি মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-০৬




