মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এডাবের সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।

 

লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।

 

মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভীন, এডাব জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন, আইএফসি রোকসানা আক্তার, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথসহ সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৫