যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গতদের দূভোর্গ লাগবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। 

শুক্রবার (২৪ জুন) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে লালাবাজারের ঝাজর-নরশিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেটের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করছি। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর দক্ষতায় করোনাসহ অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি। এই দুর্যোগও কাটিয়ে উঠা সম্ভব হবে ইনশা আল্লাহ ।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নিবার্হী অফিসার নুসরাত লায়লা নীরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা বাঁধন কান্তি সরকার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম, আব্দুল রব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক অ্যাডভোকেট মুহিদ হোসেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুওশন আহমদ, লালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম মনির, আওয়ামী লীগ নেতা আছাব আহমদ, পংকি মিয়া, লায়েক আহমদ জিকু, দেলওয়ার হোসেন রানা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান, আব্দুল আওয়াল টিটু, নজরুল ইসলাম, প্রবাসী আলী আহমদ, ইলিয়াস আহমদ, সদস্য ইছাক আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা আহসান হাবিব জাবেদ, বেলায়ত আহমদ, শাহিন আলী, সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদক হেলাল আহমদ প্রমুখ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র ব্যক্তিগত অর্থায়নে বৃহত্তর নাজিরবাজার এলাকার সাড়ে ৭ শ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেয়াজ, লবন, স্যালাইন ও শুকনো খাবার ইত্যাদি।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম