পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্ত মানুষের মধ্যে যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার উদ্যোগে রান্না করা খাবার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে হাবড়া বাজার প্রাইমারী স্কুলে বিশ্বনাথ পৌর ও আশপাশের এলাকার ৫ শতাধিক পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবদাল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, যুবলীগ নেতা এম. খলকু মিয়া, সংগঠক সাইদুর রহমান, আব্দুস সালাম লিমন, মাছুম আহমদ, জিল্লুর রহমান, জাকের আহমদ প্রমুখ।
এরপূর্বে স্বপন শিকদারের পক্ষ থেকে গত রোববার দৌলতপুর ইউনিয়নের হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবড়া বাজার মাদ্রাসা ও মসজিদের আশ্রয় কেন্দ্রে এক হাজার, সোমবার খাজাঞ্চী ইউনিয়নের তিনটি আশ্রয় কেন্দ্রে ৫০০, বৃহস্পতিবার বাউসী কাশিমপুরে ৩০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আগামী শনিবার দেওকলস ইউনিয়নের গোদামঘাটে ৫০০ পরিবারের মাঝে চাল ও রোববার খাজাঞ্চী ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০৪




