বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, এবারের বন্যায় ধনী গরিব নির্বিশেষে সবাই ক্ষতিগ্রস্ত। বন্যার ভয়াবহতায় সবাই প্রায় দিশেহারা হয়ে পড়েছিলেন। ক্ষুধার্ত অভুক্ত ছিলেন কয়েকদিন। বাসা-বাড়ি ডুবে যাওয়ায় অনেক ধনী লোকেরাও মুড়ি বিস্কুট ছাড়া তেমন কিছু খেতে পান নি।

 


হাজার হাজার মানুষের বাড়ি-ঘর ভেঙ্গে গিয়েছে। কোনো কোনো বাড়ি-ঘর  স্রোতে ভেসে গিয়েছে। অগণিত আশ্রয়কেন্দ্র পর্যন্ত প্লাবিত হয়েছে। কী যে এক করুণ অবস্থা পার করতে হয়েছে। এই অবস্থায় মানবিক বিবেচনায় একে অপরের পাশে দাঁড়ানো অনস্বীকার্য।

 

তিনি শনিবার সিলেট মহানগরীর বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বস্তিতে তাহসীনুল কুরআন ইউকের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

 

তাহসীনুল কুরআন ইউকের ডিরেক্টর মো. একরামুল হকের ব্যবস্থাপনা ও এটিএম ফাহিমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম ও মুহাম্মদ আব্দুল হালিম প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২