মৌলভীবাজারের কমলগঞ্জে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের সরাসরি সম্প্রচারে উপভোগ।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ. অসি ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান আসিদ আলী, ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিনহা, জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ সানোয়ার হোসেনসহ সরকারী কর্মকর্তা, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সবশেষে মণিপুরি ললিতকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিকাল সাড়ে ৪টায় থানা পুলিশের আয়োজনে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৪




