ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে ডিপ্লোমা কৃষিবিদদের পক্ষ থেকে সিলেটের কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের বিভিন্ন গ্রামে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 


শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ইছাকলস ইউনিয়নের চেঙ্গাখই, পুটামারা পূর্বপাড়া, মাঝপাড়া ও পশ্চিমপাড়ায় প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, ব্রেড ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক অমিত ভট্রাচার্য্য, সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহিনুর রহমান, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ খান, সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তাকিন চৌধুরী, দপ্তর সম্পাদক ফজলে মঞ্জুর ভূঁইয়া, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হুমায়ুন রশিদ শাহীন প্রমুখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬