সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এবং ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক বন্যা কবলিত মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে৷
রোববার (২৬ জুন) ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায়, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষকের নির্দেশনায় সীমান্ত পরিবার কল্যাণ সমিতির পক্ষ হতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে দরবস্তে বন্যা কবলিত দুস্থ ও অসহায় একশত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত পিএসসি উপস্থিতে ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মোরেকসা/ইআ




