সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যা দূর্গতদের মধ্যে ত্রিশালের ঐতিহ্যবাহী সংগঠন কলধ্বনি ক্লাব। বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করেছে। রবিবার সকালে সংগঠনটির একদল তরুণ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়, ট্যাকেরঘাট খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্রে ও লামাকাটা, সুন্দরবন, ইন্দ্রপুর সহ বেশ কয়েকটি গ্রামের পরিবারের মধ্যে এসব উপহার (খাদ্য) সামগ্রী বিতরন করেন। 

 


উপহার সামগ্রী বিতরণের সময়  উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আলী হায়দার, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মোদাচ্ছির আলম সুবল, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আলম, সহকারী শিক্ষক সাগর গুপ্ত তালুকদার, কলধ্বনি ক্লাবের সদস্য কবীর, রাহাত, রাজিব, মোজা, মিলন প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/ইআ