সিলেটের জৈন্তাপুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি।
রবিবার (২৬ জুন) বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলে দরবস্ত এলাকার বন্যাকবলিত দুস্থ ও অসহায় ১ শ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত (পিএসসি) উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




