পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও দৌলতপুর ইউনিয়নের ৬টি আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্ত প্রায় ১ হাজার মানুষের মধ্যে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 


রবিবার (২৬ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

 

উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের নেতৃত্বে পরিচালিত খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ।

 

এসময় উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, সাইফুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা জুবেল আহমদ, নূরুল ইসলাম, আসাদ আহমদ, আবুল কাহার, আব্দুস সালাম প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৩