বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
শনিবার (২৫ জুন) হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে উদ্বোধনী অনুষ্ঠানটি বড় স্ক্রিনে লিভার ডিপার্টমেন্টের শিক্ষক ও রেসিডেন্টরা এক সাথে উপাভোগ করেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধনী ফলকটি উন্মোচন করার পর হেপাটোলজি বিভাগের শিক্ষক ও রেসিডেন্টরা এক সাথে কেক কেটে বাঙালি জাতির এই অবিস্মরণীয় অর্জন উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আইয়ুব আল মামুন, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম, ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ ও সহকারী অধ্যাপক ডা. দুলাল চন্দ্র দাস।
উপস্থিত শিক্ষক ও রেসিডেন্টরা বাংলাদেশের স্বাধীনতার পর জাতিকে এমন অসাধারন একটি উপহার দেয়ার জন্য এবং আত্মনির্ভরশীল একটি দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে হেপাটোলজি বিভাগে ভর্তি রোগীদের মধ্যে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে স্ন্যাক্স বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০




