সিলেট বিভাগের স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছে এলাকার ঐতিহ্যবাহী মহারত্ন বাড়ি।

 


গেল শুক্রবার (২৪ জুন) দিনব্যাপী বানিয়াচংয়ের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

 

উপহার সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, আটা, চিনি, বিস্কুট, সাবান ও খাবার স্যালাইন।

 

এলাকার মহারত্ন বাড়ি কর্তৃক দানকৃত মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয় ও জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে সকলের অংশগ্রহণে ও একদল তরুণ সদস্যগণের সহায়তায়  তকবাজখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং আইডিয়াল কলেজ এবং রূপরাজখার পাড়া, বিদ্যাভূষণ পাড়া, বিজয়নগর, চানপাড়া, আমিরখানীসহ বানিয়াচংয়ের নানা আশ্রয়ণ কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকার শতাধিক বানভাসী অসহায় পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়।

 

সামাজিক দায়বদ্ধতা ও মানবতার টানে বানভাসী অসহায় মানুষদের উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- বানিয়াচং জয় কালী মন্দির ও মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাপস কৃষ্ণ মহারত্ন, বিক্রমজিত মহারত্ন, শাওন মহারত্ন, প্রত্যয় ভট্টাচার্য, মুরাদ আহমেদসহ ১৪ জনের একদল তরুণ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪১