বাংলাদেশ আওয়ামী লীগ দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বীর প্রতীক রবিবার বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে সাম্প্রতিক প্রলয়ংকারী বন্যায় চেলা নদীর বেড়ী বাঁধ কাম সোনালী চেলা ফকিরটিলা (ছাতক) সড়কে ভাঙ্গন পরিদর্শন করেন।

 


এ সময় তার সাথে ছিলেন নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কয়ছর আহমদ চৌধুরী ও যুবলীগ নেতা কামরুজ্জামান রুবেল, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ মতকিন আলী, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মোঃ মানিক মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর মিয়া এবং স্থানীয় বাসিন্দারা।

 

বেড়ীবাঁধটিতে সৃষ্ট বিশাল ভাঙ্গনের ফলে কয়েকটি গ্রামের ফসলি জমি, বাড়িঘর ও গবাদি পশু ধ্বংস হয়ে গিয়েছে। উক্ত এলাকায় গ্রামসমুহের ফসলি জমিতে বালি উঠে জমেছে, সোনালী চেলা ও ছাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নদীতীরের অনেক বাড়িঘর ভাঙ্গন কবলিত হয়ে পড়েছে। এমতাবস্থায় চেলা নদীর উভয় তীরের বন্যা কবলিত জনগণকে আশু খাদ্য সহায়তা বরাদ্দ এবং বাঁধ কাম সড়কটি মজবুতভাবে দ্রুত  নির্মাণের দাবি জানান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৫০