বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ জুন) দিনব্যাপী ২৫০০ পরিবারকে রান্না করা খাবার, ৩০০ পরিবারকে শুকনো খাবার এবং চাল, ডাল, আলু, লবন ও জরুরি ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।


এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকার এস এম মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ছয়ফুল আলম,গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা সাহাব উদ্দিন,গোয়াইনঘাট যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, যুবদল নেতা মাসুক আহমদ,  উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, যুগ্ম আহবায়ক ইউসুফ আহমেদ,গোয়াইনঘাট উপজেলার ছাত্রনেতা হাসান আহমেদ,মুহিন আহমেদ,রফিকুল ইসলাম  ৩নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজন,১ম সজীব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উসমান আলী,যুগ্ন সম্পাদক রায়হান আহমেদ, নাসির ওয়াজেদ, সায়মন, ক্রীড়া সম্পাদক রাহেল ও জাহিদ প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর