সিলেট বিভাগের ভয়াবহ বন্যা পরিস্থিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের এই বিপদে ঘরে বসে নেই কেউ সবাই যার যার মত করে সাহায্য করছেন।

 


 কুশিয়ারানদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার,কানাইঘাট, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা, হবিগঞ্জ জেলার বাহুবল, বানিয়ারচংসহ অনেক জায়গায় ভয়াবহ বন্যা হওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যাক্তি বিশেষরা দাড়িয়েছেন এই অসহায় মানুষের পাশে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রীসহ নগদ অর্থও। বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত। সিলেটের সাথে বিয়ানীবাজারের সড়ক যোগাযোগ বিচিন্ন। বিয়ানীবাজারের সুনামধন্য প্রতিষ্ঠান শাহজালাল গ্রুপ ইতি মধ্যে উপজেলায় ১হাজারেরও বেশি ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছে এবং যতদিন বন্যা থাকবে তাদের এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

 


শাহজালাল গ্রুপের চেয়ারম্যান এম, এ মান্নান মিন্টু বলেন, মানুষের দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। তাই মানবিক দায়িত্ব থেকে আমার অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

 


আশা করি, আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে বন্যার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ইতি মধ্যে উপজেলায় ১হাজারেরও বেশি ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছি এবং বিভিন্ন সামাজিক সংগঠনকেও শাহজালাল গ্রুপের পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে। যতদিন বন্যা থাকবে আমাদের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।  


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ