সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় ৩শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় আশ্রম প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, সহ সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আল আজাদ, দিবাকর ধর রাম, রণবীর চক্রবর্ত্তী হারান, ডা. পরেশ চন্দ্র দেবনাথ, বিভাষ শ্যাম যাদন, নীলাঞ্জন দাশ টুকু, মোহন লাল ঘোষ, বিশ্ব রঞ্জন দাশ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




