সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি অ্যাডভোকেট রনজিত সরকারের পক্ষে তাহিরপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে ৫০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


বুধবার (২৯ জুন) দিনব্যাপী বিভিন্ন গ্রামে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা ওলিদ মিয়া, তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা সুজিত, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, প্রচার সম্পাদক সুমন দাস, সিলেট জেলা  ছাত্রলীগ নেতা নাজির হোসেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদ হাসান, আলী আশরাফ রাজন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮