"অসহায় মানুষের পাশে" প্রতিপাদ্য নিয়ে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন বন্যা প্লাবিত সিলেটের বিভিন্ন এলাকায় দূর্গত মানুষকে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও পুর্নবাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ধরাধরপুর গ্রামে প্রায় ২ শতাধিক পরিবারকে খাদ্যের সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এলামনাই এসোসিয়েশনে পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক দেলওয়ার জাহান চৌধুরী আপেল, দপ্তর সম্পাদক কায়সার আহমদ টিপু, অর্থ সম্পাদক কামরান আহমদ, সদস্য তৌহিদ লতিফ সাকের, সদস্য ফরহাদ কোরেশী, যুগ্ম-সম্পাদক হরিপদ দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইয়ামিন শাহরিয়ার ইনু প্রমুখ।
এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান নেতৃবৃন্দরা।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




