পাহাড়ি ঢল ও টানাবর্ষণে প্রবল বন্যার পানিতে অনেকের ঘরবাড়ি ডুবে গেছে। বানের পানির তীব্র স্রোত আর হাওরের প্রচন্ড ঢেউয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে ঘরগুলো। ঘরের বাসিন্দাদের চেহারায় ফুটে উঠেছে দুঃখ দুর্দশার করুণ চিত্র। হাওর পারের লোকজন বড়ই অসহায়।
বন্যাদুর্গত এলাকা বিশ্বনাথের লামাকাজী ও খাজাঞ্চি ইউনিয়নে বৃহস্পতিবার দিনভর বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির অর্থায়নে সিলেট জেলা কমিটির সহযোগিতায় শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী চাল, ডাল, তেল, পেয়াজ, আলু ও লবণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলী, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য নূর নিরব, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আহমেদ সালেহ, জেলা দপ্তর সম্পাদক বিজয় করিম, স্কুল বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সদস্য আলমগীর হোসেন প্রথম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




