পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার রাজনগর-মোল্লারগাঁও গ্রামের বন্যার্ত প্রায় শতাধিক পরিবারের মধ্যে থানা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বিকেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান নেতৃত্বে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ২ কেজি চাল, ১ কাটুন বিস্কুট, ১ লিটার তেল, ১ কেজি চিড়া, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, খাবার স্যালাইন ও বিশুদ্ধকরণ ট্যাবলেট।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশিদ, বিশ্বনাথ জোনের ডিআইও এসআই সবুজ মিয়া, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী প্রমুখ নেতৃবৃন্দ।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান পুলিশের ধারাবাহিক খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে শনিবার (২ জুলাই) বিকেলে দৌলতপুর ইউনিয়নে শতাধিক বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




