সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন, জাতির বিবেক। সাংবাদিকদের মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি জনসম্মুখে উঠে আসে। সাংবাদিকরা  ঝড়-বৃষ্টি, রোদ উপেক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত নিরলস কাজ করে যান।

তিনি আরও বলেন, ‘বিশ্বনাথের সাংবাদিক করোনাকালের মতো মাসখানেকের ব্যবধানে বিশ্বনাথে দ্বিতীয় দফায় বন্যা কবলিত হওয়া সময়েও উপজেলাবাসীর পাশে আছেন। নিজেদের কাজের মাধ্যমেই ওই অঞ্চলের সাংবাদিকরা নিজেদের অনেক উচু স্থানে নিয়ে গেছে। তাই আমি সাংবাদিকদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’


সাংবাদিকদের এরকম কার্যক্রম আজীবন অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলা পরিষদে তার নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের ঈদ উপহার বিতরণকালে একথাগুলো বলেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/পিডি