জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চারিকাটা ইউনিয়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ও খ্রিস্টিয়ান এইড এর সার্বিক সহযোগিতায় এবং এফআইভিডিবি’র ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে নগদ ৪ হাজার ৫ শত টাকা করে ৩৩৮ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
টাকা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চারিকাটা ইউনিয়ন পরিষদের সদস্যগণ, খ্রিস্টিয়ান এইড-এর পক্ষ থেকে মিজান আহমদ, এফআইভিডিবি-র পক্ষ থেকে ফখরুল ইসলাম চৌধুরী, প্রকল্পের ফোকাল পয়েন্ট দেলওয়ার হোসেন, প্রকল্পের সমন্বয়কারী তৈয়ব আলী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




