সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে স্পর্শ ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে স্থানীয় প্রায় ৫ শতাধিক লোকজন সেবা নিয়েছেন।
শনিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘাটেরচটি ওয়ালি সিটি হাউজিং-এ বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন এলাকার হতদরিদ্র লোকজনকে স্বাস্থ্য সেবা প্রয়োজনীয় মেডিসিন ফুড প্যাক দেওয়া হয়।
ফাউন্ডেশন’র ফাউন্ডার নাজিয়া জেবিন’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল করিম, প্রফেসর মুসাদ্দেক আহমেদ চৌধুরী, প্রফেসর ফরহাদ আনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, এসআই শাহিদ মিয়া, সদস্য বাদশা মিয়া, জুয়েল আহমদ ডালিম, এএসআই আবু সুফিয়ান, সাবেক ইউপি সদস্য হাফেজ মো. আব্দুল মুসাব্বির ফরিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরামুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, ইউপি সদস্য শরিফুল ইসলাম, মহিলা সদস্য শাবানা বেগম, যুবনেতা বাবুল আহমদ, শাহিন আহমদ, মো. শাহাজান, তোফায়েল আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/জেপি-০৭




