সিলেট শহরস্থ গোলাপগঞ্জ এসোসিয়েশন সিলেটের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নের বন্যার্ত ৬৫০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 


শনিবার (০২ জুলাই) দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা, বুধবারীবাজার, শরীফগঞ্জ ও পশ্চিম আমুড়া ইউনিয়নের বন্যাকবলিত অসহায় মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, গোলাপগঞ্জ এসোসিয়েশন, সিলেট গোলাপগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, উপজেলাবাসীর কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অঙ্গীকার নিয়ে অবিরাম ছুটে চলছে। ইতোমধ্যে আমরা গোলাপগঞ্জের ৫টি ইউনিয়নের বানভাসি মানুষদের মধ্যে আমাদের উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন এবং পৌরসভায়ও আমরা মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেব।

 

এসময় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমদ মিসবাহ, সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, প্রধান উপদেষ্ঠা অ্যাড. মাওলানা আব্দুর রকিব, সাবেক চেয়ারম্যান এম.এ মোছাব্বির, আহাদুস সামাদ, মো. লায়েছ উদ্দিন, অ্যাড. আলীম উদ্দিন, শামসুল ইসলাম খেতু, মহিউসুন্নাহ নার্জিস, নীহার রঞ্জন দাশ, এম. সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বাছিত, কমিউনিটি নেতা লোকমান উদ্দিন, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন, বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন ও মো. আরিফুর রহমান প্রমূখ।

 

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পিয়াঁজ, আলু ও খাবার স্যালাইন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২