সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধীনস্থ বিওপি সমূহে বিজিবির উদ্যোগে শনিবার বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ টি পরিবারকে (৮০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২নং নরসিংহপুর ইউনিয়নের শ্যামার গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন সোনালীচেলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২নং নরসিংপুর ইউনিয়নের চারগাঁও এবং শারফিনপাড়া গ্রামের খেয়াঘাট নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

বন্যাতর্দের সাহয্যার্থে সিলেট ব্যাটারিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক নিয়মিতভাবে প্রযোজনীয় নিদের্শনা দিচ্ছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩