দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতি'র সভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের পরিবারের পক্ষ থেকে ১৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে লক্ষীপুর গ্রামে নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা পংকি মিয়া, যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান, মুরব্বী লাল মিয়া, মুজিবুর রহমান কছিরসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




