সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম হারুনুর রশিদ উরফে বেশকম (৩৩)। সে পেশাদার মাদক ব্যবসায়ী।


পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশে রবিবার (৩ জুলাই)  রাত পৌনে এগারোটার দিকে ওই আসামীকে গ্রেফতার করা হয়।

এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামের মতিউর রহমান মতি মিয়ার ছেলে হারুনুর রশিদ উরফে বেশকমকে গ্রেফতার করেন। সে মাদক আইনে দায়ের করা মামলা ৪(১২)১৪ এর ২২(গ) ধারায় আদালত দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় ৪টি মামলা রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর অহমেদ বলেন, উপজেলার আইন শৃঙ্খলা বজার রাখতে বিশেষ অভিযান চলছে। অভিযানে সাজাপ্রাপ্ত আসামী হারুনুর রশিদ উরফে বেশকমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/পিডি