বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে কার্যক্রমের ধারাবাহিকতায় কোম্পানিগঞ্জের সুন্দাউড়া গ্রামে ত্রাণ বিতরণ করেছে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর নেতৃবৃন্দ।
রবিবার (৩ জুলাই) সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের অর্থায়নে দেড় শতাধিক পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।
ত্রাণসামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সেমাই ও দুধ এবং সাথে ছিল খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




