হবিগঞ্জের নবীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৪ জুলাই) কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্ব ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সোহেলের পরিচালনায়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন- নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কৃষকলীগের সভাপতি শেখ সাহনুর আলম ছানু।
এছাড়া পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হমেদ বেলাল, পৌর যুবলীগ নেতা দিপন সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি'র বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন, কৃষি খাতে ভর্তুকি দেয়ায় কৃষকরা কৃষি কাজে উদ্বুদ্ধ হয়েছে বলেই বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছে। বাংলাদেশ সুগন্ধি চাল রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৮




