সাউথ সুরমা এসোসিয়েশন মিডলেন্ড ইউ.কে এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে দক্ষিণ সুরমার মকন দোকান এলাকাসহ ৩টি স্থানে মোট ৬ শত ৩০টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পুর্ব জিন্দাবাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জগলুর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মখন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুর রব, দক্ষিন সুরমা উপজেলা কৃষক দলের সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সাউথ সুরমা এসোসিয়েশন মিডলেন্ড ইউ.কে এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




