পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নে বন্যা কবলিত দেড় শতাধিক পরিবারের মাঝে আরব আমিরাতের চ্যারিটি সংস্থা ‘বেইত আল-খাইর সোসাইটি’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 


সোমবার (৪ জুলাই) দুপুরে খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর গ্রামের মোল্লাবাড়িতে বিতরণকৃত খাদ্যসামগ্রী মধ্যে ছিল- পরিবার প্রতি ৮ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ২০০ গ্রাম আদা, ২০০ গ্রাম রসুন ও ১ লিটার ভোজ্যতেল প্রদান করা হয়।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সোসাইটির প্রতিনিধি জবির আহমদ নাজমুল, আব্দুল মুতলিব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সংগঠক ফাহিম আহমদ, হোসাইন আহমদ, কবির মিয়া, আজাদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩২