হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জংশনে র্যাবের অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তার হেফাজত থেকে একটি অনলাইন টিকেট উদ্ধার করা হয়। সন্ধ্যায় মোবাইল কোর্ট এর মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রধান গেইটের সামনে র্যাবের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের হোতা মোঃ শাহ আলম (৪২) কে আটক করা হয়। আটক শাহআলম জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।
লে. কমান্ডার মোহাম্মদ নাজিদ হাসান জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে জনসাধারণের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে কাউন্টারে টিকিট সংকটের সুবিধা কাজে লাগিয়ে এই কালোবাজারি চক্র কিছুদিন ধরে বেশ সক্রিয়। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি গোয়েন্দা দল নিরবিচ্ছিন্নভাবে গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছিল এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি ম‚ল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।
কাউন্টারে টিকিট সংকটের সুযোগ কাজে লাগিয়ে কালোবাজারিরা বেশ সক্রিয়। তাঁরা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। তাঁদের দৌরাত্ম্যের কারণে যাত্রীরা জিম্মি। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ কালোবাজারিদের গ্রেফতার করার ব্যাপারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিকেট কালোবাজারি মোঃ শাহ আলম কে আটক করে মোবাইল কোর্টের মাধ্যে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




