ছবিঃ সংগৃহীত ছবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি মাঠে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত মো. টমাস উদ্দিন (৩৫) উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
পুলিশ জানায়, শিবগঞ্জের পারচৌকা এলাকায় বুধবার দুপুর আড়াইটার দিকে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ হয়। ওই এলাকার একটি খেতের পাশে কলা গাছের তলায় নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন তিন–চার জন। পরে তাঁরা পালিয়ে যান।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭




