ভয়াবহ বন্যায় আক্রান্ত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা।সম্প্রতি বন্যার পানি সামান্য কমলেও কমছে না দুর্ভোগ।এর মধ্যে ফেঞ্চুগঞ্জ মাঝপাড়া এলাকার মানুষ এখনো পানিবন্দি।


মঙ্গলবার সকালে মাঝপাড়ার অর্ধশত মানুষদের যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজ সংগঠ জুনেদ চৌধুরী ও আতাউর রহমান সেলিমের ব্যবস্থাপনায় মাঝপাড়ায় নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবাসন ব্যবসায়ী নুরুল আজীম।



এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট মুরব্বি আজহারুল ইসলাম  চৌধুরী, আমিন আলী, ছনক মিয়া প্রমুখ।


সহায়তা গ্রহীতারা দাতা ব্যক্তি নুরুল আজীম ও ব্যবস্থাপকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/ইআ