পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথে ক্ষতিগ্রস্থ হওয়া গৃহ মেরামতের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী মুনতাসির কালামের পরিবার ও বন্ধু মহলের সহযোগিতায় আর্থিক অনুদান পেয়েছে বন্যার্ত ১০৪টি পরিবার। মঙ্গলবার (৫ জুলাই) সকালে গরীব অসহায় কল্যাণ ফান্ড’র সার্বিক ব্যবস্থাপনা বিশ্বনাথ পৌর এলাকার কৃপাখালী গ্রামস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১০৪টি পরিবারের সদস্যদের মাঝে গৃহ মেরামতের জন্য প্রায় ৫ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।

 



আর্থিক অনুদান বিতরণকালে ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারকে নগদ ৫ হাজার ৫০০শত টাকা ও ৩০টি পরিবারকে ৩ হাজার ৫০০ শত  টাকা করে প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে ৬৮ জন গরীব-অসহায় ও প্রতিবন্ধীকে ৯০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অর্থ বিতরণ করেন বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রাজুক মিয়া রাজ্জাক।

 


গরীব অসহায় কল্যাণ ফান্ডের স্থানীয় কমিটির সভাপতি আবুল লেইছের সভাপতিত্বে এবং সংগঠক আব্দুল কাইয়ূম ও ধারাভাষ্যকার এ কে এম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী দুলাল আহমদ, এলাকার মুরব্বী আছাব আলী, সংগঠক আব্দুল বাতিন। 


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌদনাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিন।


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গরীব অসহায় কল্যাণ ফান্ডের উপদেস্টা মন্ডলীর সদস্য শামছু মিয়া লালা, সহ সভাপতি হারুন মিয়া, কোষাধ্যক্ষ আসাদ আহমদ, মুরব্বী আব্দুল হেকিম, ব্যবসায়ী নূর ইসলাম, সংগঠক মঈন উদ্দিন, বাবুল মিয়া, তৌফিক চৌধুরী, সংগঠক শাহিন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিও/ইআ