হবিগঞ্জে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। বুধবার দুপুরে সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কয়েক শতাধিক পরিবারের মধ্যে এ ত্রান পৌছে দেয়া হয়।

 



এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান শামিম, রিচি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, চেম্বার ভাইস চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল, পরিচালক আব্দুর রহমান, শেখ অনিসুজ্জামান, শেখ জামাল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সাইদুর রহমান, রিচি গ্রাম পঞ্চায়েতের জিতু মিয়া।

 


এসময় চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামিম বলেন, যতদিন বন্যা থাকবে ততদিন এফবিসিসিআই ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বন্য কবলিতদের পাশে থাকবো।

 


সিলেটভিউ২৪ডটকম/জাচৌ/ইআ