সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ঢাকা সুপ্রিম সীড কোম্পানি ২০০ জন বন্যাদুর্গত কৃষকের মধ্যে হাই ব্রীড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 


বুধবার (৬ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের সভাপতিত্বে ও সুপ্রিম সীড কোম্পানির জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সুপ্রিম সীড কোম্পানির ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার ডক্টর শহিদুল হক বীর, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা সহকারী কর্মকর্তা জিতেন্দ্র মালাকার প্রমুখ।

 

পরে উপস্থিত বন্যাদুর্গত ২০০ জন কৃষকদের মধ্যে ২ কেজি করে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/জেপি-০১