ফাইল ছবি
সুনামগঞ্জ পৌর শহরের এলাকা থেকে পুলিশের কর্মরত এক এসআই (উপ-পরিদর্শক)'র স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে পৌর শহরের মরাটিলা এলাকা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহিলার নাম রিক্তা বেগম (২৫), তার স্বামী মো. আমিরুল সুনামগঞ্জের দিরাই থানার এসআই পদে কর্মরত রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সকালে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি, উনার স্বামী দিরাই থানায় এসআই পদে কর্মরত আছেন, আমরা মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় রিক্তা বেগমের স্বামী বাড়িতে ছিলেন না। আমাদের ধারণা তিনি থানায় ছিলেন তবে তদন্তের পর সব বলতে পারব।
এদিকে এ ঘটনার বিস্তারিত এখনো না জানলেও হয়তো পারিবারিক কলহের জেরে হতে পারে বলে ধারণা করছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।
তিনি বলেন, আমি আত্মহত্যার ঘটনাটি শুনেছি। তবে ধারণা করা হচ্ছে তাদের স্বামী স্ত্রী মধ্যে হয়তো কিছু নিয়ে সমস্যা ছিল সেখান থেকে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি তদন্তাধীন আছে।
সিলেটভিউ২৪ডটকম /এসএনএ/ডালিম




