যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, সিলেট-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা আ স ম মিছবাহ এর যুক্তরাজ্য আগমন উপলক্ষে আনন্দ সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (৬ জুলাই) যুক্তরাজ্যস্থ ইস্পাইস গেইট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ সাদ'র সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাছুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রনেতা শাহ শামিম আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম, নর্তামটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জামান নাছির, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাচ্চু, কৃষকলীগের আহব্বায়ক এম এ আলী, তাতিলীগের আহব্বায়ক আব্দুস ছালাম।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- খাদিম পাড়ার কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা মোঃ সাজা, সাবেক ছাত্রনেতা মুজিবুল হক, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আকিক খান, যুগ্ম সম্পাদক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, তাতিলীগের যুগ্ম আহব্বায়ক সিজিল মিয়া, লন্ডন মহানগর আওয়ামীলীগের সদস্য সৈয়দ জামিল, লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, সাবেক ছাত্র নেতা রুহুল চৌধুরী, সাবেক ছাত্র নেতা সাহিন আহমদ, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফুল হক সুহেল, ফেঞ্চুগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এ এম ফারহান সাদিক, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ।

 

সভায় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮