সিলেটের সীমান্ত এলাকায় বন্যা দূর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদস্যরা সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত স্থানীয় জনগণকে সহায়তার ধারাবাহিকতায় শুক্রবার (৮ জুলাই) কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ, ছাতক উপজেলার সীমান্ত এলাকা ফকিরটিলা নামক স্থানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 



সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র সদস্যরা কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ এলাকায় ১ নং রনিখাই ইউনিয়নের নজিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮ টি পরিবারকে (৭২ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করেন।  


সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক পৌরসভার ফকিরটিলা নামক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ টি পরিবারকে (২০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ইআ