স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ বন্যার্ত পরিবারের মাঝে শান্তিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি আবু সঈদ, মো. শফিকুল ইসলাম, বুরহান উদ্দিন, জহিরুল ইসলাম অমিত, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-০৩




