সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলায় বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক কাজী আশরাফ হোসেন নয়নের পক্ষ থেকে শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রেসক্লাব কর্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।
সময় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
বিতরনীতে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, অর্থ বিষয়ক সম্পাদক বদরুল আমিন, সিনিয়র সদস্য জুলহান চৌধুরী, আরকে দাস চয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান এবং সহযোগী সদস্য ছামি হায়দার।
এ সময় ফেঞ্চুগঞ্জবাসীর পক্ষ থেকে দাতাব্যক্তি কাজী আশরাফ হোসেন নয়ন ও উদ্যোগ সহযোগী যুক্তরাষ্ট্র প্রবাসী ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা (ইনক) এর সভাপতি জুনেদ চৌধুরী ও সমাজসেবক আতাউর রহমান সেলিমের প্রতি ধন্যবাদ জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-১০




