সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে তিন শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশ বিদেশের বিত্তবানদের আর্থিক সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে শুক্রবার (৮ জুলাই) বাদ জুম্মা সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তারেক উল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আহমদ আল আমিন পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সমিতির সদস্যদের হাতে লিস্ট অনুযায়ী খাদ্য সামগ্রী হস্তান্তর করেন কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল আহাদ কুহিনুর, কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, লিয়াকত মিয়া, জুনেদ আহমদ, সাবেক সভাপতি জহির হোসেন রাসেল, ওসমান গনি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. এএফএম রেজাউল ইসলাম মুনাইম, সমিতির প্রবাসী উপদেষ্টা শাকিল খান, নাসিমুল বারী নোমান, সাহাব উদ্দিন আহমদ, উপদেষ্টা সাহেদ আহমদ, নূর আহমদ খান সাদেক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডা. এজাজ উদ্দিন সানী, সাহান আহমদ সহ কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।
পরে মধ্যবিত্ত তিন শতাধিক পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সমিতির নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২




