ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ বন্যা কবলিত এলাকা থেকে আগত অসহায় বানভাসি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 


শুক্রবার (৮ জুলাই) বেলা ৩ টায় মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যলয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে অসহায় বানভাসী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

 

সিলেট মহানগর সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাম উদ্দিনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, ইসলামি শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি ফজলুল হক, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, মহানগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আব্দুলাহ আরাফাত সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩