আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের গণমাধ্যমকর্মীসহ সবাইকে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ সিলেট তথা বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ ও সমগ্র মুসলিম উম্মাহ্র সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদেরকে স্রষ্টার প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। এবার সিলেটবাসীর মনে ঈদের আনন্দ কিছুটা হলেও কম। কারণ বানের পানিতে ঈদের আনন্দ অনেকটা মলিন হয়েছে। তাই আসুন আজকের এই দিনে আমরা যার যার অবস্থান থেকে বানভাসি মানুষদের পাশে দাঁড়াই, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০




