ইংল্যান্ড ভিত্তিক সাহায্যকারী সংস্থা আনোয়ার ফাউন্ডেশন বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার পৌঁছে দিল ঈদ উপহার। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই ঈদ উপহার পৌছাবে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায়।
শুক্রবার ব্যাক্তিগত তহবিল থেকে পরিচালিত এই সংস্থার বাংলাদেশ কো অর্ডিনেটর লিমন আহমদ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনে ঈদ উপহার হিসেবে ১০০ প্যাকেট খাদ্য উপহার হস্তান্তর করেন।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ স্বরুপ একটি অভিনন্দন পত্র তুলে দেওয়া আনোয়ার ফাউন্ডেশনের কর্মীদের কাছে।
এছাড়াও একইদিন আরো ১০০ প্যাকেট খাদ্য উপহার শহরতলীর শাহপরান এলাকার অসহায় মানুষের মধ্যে হস্তান্তর করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ইমরান আহমেদ।
চলমান বন্যার শুরু থেকেই ধারাবাহিকভাবে ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছে আনোয়ার ফাউন্ডেশন। ইতিমধ্যে সিলেট সহ এর আশপাশের বেশ কয়েকটি প্রত্যন্ত এলাকায় পৌছেছে আনোয়ার ফাউন্ডেশনের ত্রান সামগ্রী।
লন্ডন প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার মিয়া ও পরিচালক রেহানা বেগম এর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই আনোয়ার ফাউন্ডেশন। দেশের যে কোন প্রতিকুল পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭




